সুরা তারিকের ৫-৭ নং আয়াতে মহান আল্লাহ বলেন (৮৬ঃ ৫-৭)-
فَلْيَنظُرِ الْإِنسَانُ مِمَّ خُلِقَ
خُلِقَ مِن مَّاء دَافِقٍ
يَخْرُجُ مِن بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ
অতএব, মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত
হয়েছে।
সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে।
এটা নির্গত হয় মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্য থেকে। (৮৬ঃ৫-৭)
কোরআনে আল্লাহ খুব অদ্ভত ভাবে বলছেন মানুষ
সৃষ্টি হয়েছে সবেগে স্খলিত পানি বা বীর্য থেকে, যা নির্গত হয় মেরুদন্ড আর বক্ষপাজরের
মধ্য থেকে। কিন্তু আমরা জানি মানুষের
বীর্য তৈরী হয় বীর্যথলিতে (Testis) আর
সেটি নির্গত হয় লিংগের (Penis) মাধ্যমে।
এই আয়াতে খুব সূক্ষ্ম একটি বিষয়ের দিকে দৃষ্টি
আকর্ষণ করা হয়েছে। খেয়াল করলে দেখা যাবে আয়াতের দুটি গুরুত্বপুর্ণ অংশ হচ্ছে ১।
সবেগে স্খলিত পানি এবং ২। মেরুদন্ড ও বক্ষপাজর।
আসলে বীর্যথলিতে (Testis) বীর্য উৎপাদিত হয় ঠিকই,
কিন্তু সেটি শরীর থেকে বেরিয়ে আসে একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে, যাকে বাংলায় বলা
হয় ‘বির্যস্খলন প্রক্রিয়া’ আর ইংরেজীতে বলা হয় Ejaculation। دَافِقٍ একটি ক্রিয়াপদ যার ইংরেজী
হচ্ছে Gushing এবং বাংলা অর্থ ‘প্রবলবেগে নির্গমনশীল’। অর্থাৎ ‘সবেগে
স্খলিত পানি’- এই কথাটির মাধ্যমে ‘বির্যস্খলন’ বা Ejaculation প্রক্রিয়ার দিকে দৃষ্টি আকর্ষণ
করা হয়েছে। আর সবচেয়ে অবাক হবার মত
বিষয় হচ্ছে এই বির্যস্খলন প্রক্রিয়াটি বা Ejaculation সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হয় মানুষের
মেরুদন্ডের মধ্যে রক্ষিত স্পাইনাল কর্ড (Spinal
cord) থেকে। অর্থাৎ বীর্যথলিতে উৎপাদিত বীর্য
বেরিয়ে আসার জন্য মূল প্রক্রিয়াটির কেন্দ্রবিন্দু হচ্ছে মেরুদন্ডের ভেতরের রক্ষিত
স্পাইনাল কর্ড। এ জন্য এক্সিডেন্ট বা অন্য কোন কারনে মেরুদন্ড আঘাত প্রাপ্ত হলে
মানুষের বির্যস্খলন প্রক্রিয়া ব্যাহত হতে পারে।
আমাদের বীর্য কিন্তু তৈরী হয় বীর্যথলিতে বা Testis এ, কিন্তু বির্যস্খলন বা Ejaculation প্রক্রিয়ার পেছনে কাজ করে Sympathetic এবং Parasympathetic নামক দুইটা সিস্টেম, যাদের অবস্থান স্পাইনাল কর্ডে। Parasympathetic innervation আমাদের লিংগ বা পেনিসকে উত্থিত করে। কিন্তু Sympathetic innervation আমাদের বির্যস্খলন বা Ejaculation প্রক্রিয়াকে পুরাপুরি নিয়ন্ত্রণ করে। সবচেয়ে অবাক হওয়ার মত বিষয় হচ্ছে Sympathetic innervation আমাদের স্পাইনাল কর্ডের T11–L2 level এ থাকে যা সম্পুর্নভাবে বক্ষপাজর এবং মেরুদন্ডের মাঝামাঝি একটি স্থান।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি জার্নালে
প্রকাশিত গবেষণায় এভাবে বলা হয়েছে-
The sympathetic
innervation exits the spinal cord at
T11–L2 level and reaches the penis via the inferior mesenteric, hypogastric, and
pelvic plexuses. It is responsible
for the emission and ejaculation through coordinated contractions of
the vas deferens, ampulla, seminal vesicles, prostate, and the bladder neck.
Ejaculation প্রক্রিয়াটি এই ভিডিওতে কিছুটা ব্যাক্ষ্যা করা হয়েছে--
https://doctorlib.info/gynecology/sexual-dysfunction/5.html
https://academic.oup.com/edrv/article/22/3/342/2424001
https://www.researchgate.net/figure/1-Physiology-of-ejaculation-The-ejaculation-reflex-and-ejaculatory-control_fig1_318139348
0 মন্তব্যসমূহ